শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
পিরোজপুরে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম

পিরোজপুরে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার (২১ মার্চ) রাতে পিরোজপুর জেলা হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-পিরোজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাহেল হাওলাদার (২৪) শহরের কৃষ্ণনগর এলাকার শাহাজাহান হাওলাদারের ছেলে ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. সজিব শেখ (২৫) একই এলাকার মজিবর শেখের ছেলে। আহতদের প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত রাহেল হাওলাদার জানান, রাত ৯টার দিকে ছাত্রলীগ কর্মী সাব্বির তার কয়েক সহযোগী নিয়ে জেলা হাসপাতালের সামনের সড়কে সিঙ্গার শো-রুমের সামনে হঠাৎ করে তার ও সজিবের ওপর হামলা চালিয়ে হাতে থাকা দা দিয়ে কোপ দেয় এবং মারধর শুরু করে। এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সাব্বিরসহ অন্যরা পালিয়ে যায়। পরে লোকজন সজিব ও তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে।

পিরোজপুর জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রানা সাহা জানান, দুই জনের হাতেই ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া সজিবের হাতের আঘাত গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনা শোনার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD