শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ক্রিকেট স্থগিত হলেও চলবে বিসিবি’র কার্যক্রম

ক্রিকেট স্থগিত হলেও চলবে বিসিবি’র কার্যক্রম

Sharing is caring!

করোনা ভাইরাসের থাবায় পুরো বিশ্বের ক্রীড়াঙ্গন থমকে গেছে। প্রায় সব দেশের ফেডরেশন ও বোর্ডগুলো তাদের মাঠের কার্যক্রম স্থগিত করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট স্থগিত করেছে। তবে মাঠে ক্রিকেট স্থগিত থাকলেও বোর্ডের অফিসিয়াল কার্যক্রম ঠিকই চলবে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) করোনা ভাইরাস আতঙ্কের কারণে তাদের অফিসিয়াল কার্যক্রম বাসা থেকে চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে। বিসিবি অবশ্য সেই পথ অনুসরণ করছে না। কিন্তু প্রায়োজন ছাড়া কাউকে ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নাজমুল হাসান পাপন বলেন, ‘প্রতিদিন পরিস্থিতি বদলাচ্ছে। এখন একটা বলব, পরে আরেকটা তা তো হয় না। আমরা নিজেরাই সতর্ক হবো। আপাতত লিগ বন্ধ করেছি। যা করা দরকার করা হবে। এটা শুধু আমাদের না, সবার ক্ষেত্রে প্রযোজ্য কথা যে জিনিসটাকে হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। কাজেই আমাদের সচেতন হতে হবে। যতটুকু সম্ভব বাসা থেকে না বেরুতে বলা হয়েছে। জরুরী ছাড়া খেলোয়াড় এবং বোর্ডে যারা আছে তাদের বাসা থেকে না বেরুনোর কথা বলা হয়েছে।’

এছাড়া ক্রিকেটারদের উদ্দেশে পাপন বলেন, ‘লিগ শুরুর পর আমার জানা মতে প্রতিটা খেলোয়াড়কে একটা নির্দেশনা ক্লাব থেকে দেওয়া হয়েছিল। সতর্কতামূলক। সেই জিনিসগুলা তাদের দেওয়া হয়েছে। এখনো তাদের সেসব পরামর্শই দেওয়া হবে। একদম না পারতে কেউ যেন বাইরে না যায়। এবং অন্য কারো সংস্পর্শে যত কম আসা যায়। বলছি না লকডাউন করতে হবে, করতে পারলে ভালো হতো। ওদেরকে (খেলোয়াড়দের) সাবধানে থাকতে হবে। ’

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD