শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
করোনা আতঙ্কে দেশে ফিরলেন নেইমার-সিলভা

করোনা আতঙ্কে দেশে ফিরলেন নেইমার-সিলভা

Sharing is caring!

অনলাইন ডেক্স: চীনে পরিস্থিতির কিছুটা উন্নয়ন হলেও করোনা ভাইরাস দিনদিন ভয়ঙ্কর হয়ে উঠছে ইউরোপে। তার মধ্যে প্রাণঘাতি এ ভাইরাসে ইতোমধ্যে ইতালিতে মৃত্যের সংখ্যা পৌঁছেছে ৩ হাজারের কাছাকাছি। পাশের দেশ ফ্রান্সেও বাড়ছে কোভিড-১৯ পজিটিভের সংখ্যা।

করোনা বিস্তার রোধে লক-ডাউন হয়ে পড়েছে ইউরোপ। স্থগিত ঘোষিত হয়েছে শীর্ষ পাঁচ লিগের ফুটবল। এমন আতঙ্কজনক পরিস্থিতিতে প্যারিস ছেড়ে নিজ দেশ ব্রাজিলে ফিরেছেন পিএসজি’র দুই তারকা নেইমার ও থিয়াগো সিলভা।

গ্লোবো পত্রিকা জানিয়েছে, মঙ্গলবার (১৭ মার্চ) করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এবং আক্রান্তের সংখ্যা সীমাবদ্ধ করতে নাগরিকদের জন্য ১৫ দিনের বাধ্যতামূলক আইসোলেশন নির্ধারণ করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।

এই ঘোষণার পরপরই দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলে অবতরণ করেন নেইমার-সিলভা।

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ইতোমধ্যে ফ্রেঞ্চ লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগ স্থগিত করা হয়েছে। কোপা আমেরিকা এক বছরের জন্য পিছিয়ে যাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনেও কোনো ম্যাচ নেই ব্রাজিলের। যার ফলে একেবারে হাত-পা ঝাড়া অবসর সময় কাটছে নেইমার-সিলভাদের।

ফ্রান্সে এখন পযর্ন্ত ৭ হাজার করোনায় আক্রান্ত হয়েছে। ব্রাজিলে সে সংখ্যা ৩০০।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD