বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
রাতে চিঠি পাচ্ছেন না বিএনপির চূড়ান্ত প্রার্থীরা

রাতে চিঠি পাচ্ছেন না বিএনপির চূড়ান্ত প্রার্থীরা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) প্রকাশ করা হচ্ছে না। শুক্রবার (০৭ ডিসেম্বর) বিকেলে চূড়ান্ত প্রার্থীদের চিঠি দেওয়া হবে।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে আংশিক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা ছিল। কিন্তু তা হচ্ছে না। তাই শুক্রবার বিকেল তিনটায় শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ঐক্যফ্রন্টের বৈঠকের পর গুলশান কার্যালয়ে বিএনপির প্রার্থীদের আংশিক তালিকা প্রকাশ করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু সভা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই গুলশান থেকে জানানো হয়, আজ বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে না।

জানা যায়, ঐক্যফ্রন্টের বাকি শরিকেরা এককভাবে প্রার্থী ঘোষণার ব্যাপারে বিএনপিকে ‘ভাবার’ অনুরোধ জানালে দলটি আগের সিদ্ধান্ত থেকে সরে আসে।

এর আগে বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, আজ রাত আটটার পর দলের চূড়ান্ত প্রার্থীদের আংশিক তালিকা প্রকাশ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD