মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
সৈয়দপুরে ইতালি ফেরত ২ জন কোয়ারেন্টাইনে

সৈয়দপুরে ইতালি ফেরত ২ জন কোয়ারেন্টাইনে

Sharing is caring!

অনলাইন ডেক্স: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রেক্ষাপটে সৈয়দপুরে ইতালি ফেরত দু’জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এমএ বাশার এ তথ্য জানান।

কোয়ারেন্টাইনে রাখা দু’জনই সৈয়দপুর সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এমএ বাশার জানান, রোববার (১৫ মার্চ) রাত থেকে তাদের নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ১৪ দিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে। তবে তারা সুস্থ আছেন। এছাড়া বিদেশ থেকে আসাদের ক্ষেত্রে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ জানান, পর্যবেক্ষণে থাকা ওই দুই প্রবাসীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ এসব তদারকি করছে।

সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফুর রহমান জানান, হাসপাতালে পৃথক সাত শয্যার করোনা ইউনিট খোলা হয়েছে। একইসঙ্গে উপজেলা কমিটি গঠন করাসহ করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে।

এদিকে নীলফামারীর ডোমার উপজেলায় পাঁচ জনকে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিদিন নজরদারি ও চেকআপ করা হচ্ছে। নীলফামারী সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ এ তথ্য নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD