মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
শাহবাগে ট্রাক-লরি সংঘর্ষে যুবক নিহত

শাহবাগে ট্রাক-লরি সংঘর্ষে যুবক নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর শাহবাগ থানার বাংলামোটরে ট্রাক ও লরি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শুক্রবার (১৩ মার্চ) ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে বাংলামোটর জহোরা স্কয়ার মার্কেটের সামনে ফুটপাতে ঘুমিয়ে ছিলেন ওই যুবক। এ সময় সড়কে একটি ট্রাক অপর একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে লরিটি ফুটপাতে ঘুমিয়ে থাকা ওই যুবকের উপর উঠে যায়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার ভোর ৪টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ট্রাক ও লরি জব্দ করা গেলে চালকরা পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD