রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
এবার করোনাভাইরাস আক্রান্ত হলেন চেলসি ফরোয়ার্ড

এবার করোনাভাইরাস আক্রান্ত হলেন চেলসি ফরোয়ার্ড

Sharing is caring!

অনলাইন ডেক্স: একের পর এক দুঃসংবাদ শোনা যাচ্ছে ফুটবল বিশ্বে। শুরুটা জুভেন্টাসের ইতিলিয়ান সেন্টার-ব্যাক দেনিয়েল রুগানিকে দিয়ে। ক্রিশ্চিয়ানো রোনালদোর সতীর্থের করোনাভাইরাস আক্রান্তের ঘটনায় উদগ্রীব হয়ে ওঠেন ক্রীড়াঙ্গনের তারকারা।

সেই আঘাত কাটতে কাটতেই করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হোন আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা। এবার কয়েক ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাস পজিটিভ হয়েছেন চেলসির ইংলিশ ফরোয়ার্ড কলাম হাডসন-ওডোই।

সোমবার (০৯ মার্চ) বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয় ওডোইয়ের শরীরে। এরপর ক্লাব থেকে দূরে থাকেন তিনি। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে মেডিক্যাল রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ আসে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে চেলসি তাদের এক বিবৃতিতে জানায়, ‘সন্ধ্যায় চেলসি পুরুষ দলের খেলোয়াড় কলাম হাডসন-ওডোইয়ের করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে।’

১৯ বছর বয়সী তারকার করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় চেলসির পুরো স্কোয়াড স্বেচ্ছা-আইসোলেশনে আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD