রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর উত্তর বাড্ডার বেরাইদ এলাকায় ছেলে আলমগীরকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে রাকিয়া বেগম (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিনগত রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৩ মার্চ) সকালে এ বিষয়ে কথা হয় নিহত বৃদ্ধার নাতি ফয়সাল আহমেদের সঙ্গে। তিনি জানান, বেরাইদের পাকনিপাড়া এলাকায় ছেলে আলমগীরসহ অন্য সন্তানদের নিয়ে থাকতেন রাকিয়া। তার স্বামীর নাম মৃত নূর হোসেন।

বৃহস্পতিবার দিনগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে বাসার সামনে আলমগীরকে কয়েকজন মিলে মারধর করছিলেন। এ সময় চিৎকার শুনে রাকিয়া ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জানতে পেরেছি পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন মিলে আলমগীরকে মারধর করছিলেন। পরে তার মা বাধা দিতে গেলে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, বিস্তারিত জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD