রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
ববিতে ছাত্রলীগের তাণ্ডব, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

ববিতে ছাত্রলীগের তাণ্ডব, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ পরিচয়ে বেপরোয়া হয়ে উঠেছে বেশকিছু শিক্ষার্থী। তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু সাংগঠনিক ক্ষমতার প্রভাবে প্রতিবাদ করার সাহস পান না অনেকেই। গত দুই সপ্তাহে শিক্ষার্থী নির্যাতনের চারটি ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ পড়েছে মাত্র দুটি। নির্যাতনের মুখে ইওকমধ্যে ক্যাম্পাস ছেড়েছেন ৩ শিক্ষার্থী।

এদিকে এসব নির্যাতনের ঘটনা প্রচার-প্রকাশ করায় মানববন্ধন করে গণমাধ্যমের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে ছাত্রলীগ পরিচয়ধারীরা। সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ছাত্র মো. রাফসান জানী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি গত ৫ মার্চ ছাত্রলীগ নামধারী হাফিজুল ইসলাম, আবদুল হাকিম সুমন ও হাসিব শেখ সাইমুনের বিরুদ্ধে তাকে নির্যাতনের অভিযোগ আনেন। অভিযুক্তরা ছাত্রলীগের মহিউদ্দিন আহমেদ শিফাতের অনুসারী।

গত ২৬ ফেব্রুয়ারি ফিন্যান্স আন্ড ব্যাংকিং বিভাগের ছাত্র মো. শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের প্রভোস্ট বরাবর আবেদনে তাকে হত্যার হুমকি ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। অভিযোগে তিনি বলেন, গত ২৫ ফেব্রুয়ারি ডেকে নিয়ে কোনো কারণ ছাড়াই শান্ত, নওয়াব, রাদ ও সাঈফসহ কয়েকজন তাকে নির্মমভাবে নির্যাতন করেন। এই ঘটনায় তাদের কয়েকজনকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই দিন বিকালে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের জের ধরে চার শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়। এই হামলায়ও ছাত্রলীগ পরিচয়ধারীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।

এদিকে, ১ মার্চ বিকালে বর্বর নির্যাতনের শিকার হন গণিত বিভাগের এক ছাত্রী। তিনি দাবি করেন, মুখোশাধারীরা তাকে লাঠিসোঁটা দিয়ে মারধর এবং পদদলিত করেন। শুধু তাই নয়, তারা জ্যামিতি বক্সের সুচালো কাঁটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্যাতন করেছে। এছাড়া ক্রিকেট স্ট্যাম্প দিয়ে তার যৌনাঙ্গে আঘাত করার অভিযোগ করেন ওই ছাত্রী।

অপরদিকে, ক্যাম্পাসে গতকাল সকালে ছাত্রলীগ নামধারী মহিউদ্দিন আহমেদ শিফাত, আলীম সালেহী, আবুল খায়ের আরাফাত, সিহাব, জিহাদ, জারিন তসনিম ডায়না ও আবির হাসান মানববন্ধন করে। এ সময় সম্প্রতি শিক্ষার্থী নির্যাতনের কোনো ঘটনার বিচার দাবি না করে সেগুলো গণমাধ্যমে প্রকাশ করাকে অপপ্রচার উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করে তারা।

বরিশাল সচেতন নাগরিক কমিটি-সনাকের সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, এখনই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা বাড়তেই থাকবে।

বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল বলেন, গণমাধ্যমের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলে মানববন্ধন নৈতিকতা বিবর্জিত কাজ।

সূত্র: সময় টিভি ও দৈনিক শিক্ষা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD