রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নওরীন উর্মির দায়ের করা অভিযোগকে মিথ্যা ও উদ্যেশ্যপ্রণোদিত দাবি করে মিছিল করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল – পটুয়াখালী মহাসড়কে মিছিলটি সম্পন্ন হয়৷

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, উর্মি একটি মিথ্যা – মনগড়া কাহিনি সাজিয়ে পুরো বিশ্ববিদ্যালয়কে নেতিবাচকভাবে উপস্থাপন করছে৷ সে তাঁর রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বাস্তবতা বিবর্জিতভাবে নিরপরাধ শিক্ষক – শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ করেছে৷

বক্তারা আরো বলেন, দ্রুততর সময়ের মধ্যে উর্মিকে নিজের ভুল স্বীকার করে অভিযোগ প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় তাকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করবে। সমাবেশে শিক্ষার্থীরা আগামী বুধবার সকাল ১১ টায় উর্মির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষনা দেন।

মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ সিফাত, হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সৈয়দ রুমান ইসলাম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD