শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
প্রতারণা করার অপরাধে এক নারীর সাজা

প্রতারণা করার অপরাধে এক নারীর সাজা

Sharing is caring!

ক্রাইমসিন২৪:

জমি বিক্রির বায়না করে টাকা নিয়ে প্রতারণা করার অপরাধে এক নারী প্রতারককে সাজা দিয়েছে আদালত। ৬ ডিসেম্বর বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ বিচারাধীন আদালত বিউটি নামে ওই প্রতারককে দুই বছর কারাদণ্ড সহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাস কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসামী হচ্ছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী সালমা সাহান বিউটি ওরফে বিউটি বেগম।তিনি ও তার স্বামীর বিরুদ্ধে ২০১৫ সালের ২ ডিসেম্বর মামলা দায়ের করেন বরিশাল নগরীর পশ্চিম বৈদ্যপাড়া এলাকার আব্দুস সামাদ হাওলাদার। অভিযোগে তিনি বলেন, সালমা জমি বিক্রি করার কথা বলে মৌখিক বায়না করে ২০১৩ সালের ১৭ ফেব্রুয়ারী ১ লাখ ৪০ হাজার টাকা নেয়।জমি দলিল করতে বললে তাল বাহানা করে। শালিস বৈঠক হলে টাকা ফেরত দেয়ার শর্তে পাওনার বিপরীতে চেক দেয়।চেক নগদায়নের জন্য ব্যাংকে জমা দেয়া হলে ব্যালেন্স না থাকায় প্রত্যাখ্যাত হয়।লিগ্যাল নোটিশ দিয়ে টাকা ফেরত চেয়েও ব্যর্থ হয়ে আদালতে মামলা দায়ের করা হয়। আইনগত ত্রুটির কারণে মামলা খারিজ করে আদালত। পুনরায় এ মামলা দায়ের করা হয়। আদালত তিনজনের সাক্ষ্য নিয়ে দোষী সাব্যস্ত করে বিউটিকে সাজা এবং দোষ প্রমাণিত না হওয়ায় তার স্বামী কে বেকসুর খালাস দেয়া হয়। রায়ের সময় পলাতক থাকায় বিউটির বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয় বলে আদালত সূত্র জানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD