রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
সেনবাগে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সেনবাগে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স:নোয়াখালীর সেনবাগ উপজেলায় নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতির যাত্রীবাহী বিআরটিসি চাপায় মো. নাঈম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (০৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার এয়ারপোর্ট এলাকার নতুন বাজারের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের মানিকের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেলে নাঈম সেনবাগ থেকে চৌমুহনী বাজারে যাচ্ছিলেন। তিনি উপজেলার সেনবাগ এয়ারপোর্ট এলাকার নতুন বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি বাস মোটরসাইকেলসহ নাঈমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, নাঈম কলেজের ছাত্র ছিলেন। ঘটনাস্থল থেকে বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD