শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রের উপর ছাত্রলীগের হামলা

রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রের উপর ছাত্রলীগের হামলা

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাফসান জানী নামে এক ছাত্রর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে এই ঘটনা ঘটে।

আহত রাফসান ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী।

এই ঘটনায় আহত রাফসান রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি অভিযোগও দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৫ মার্চ রাফসানের ডিপার্টমেন্টের ৮ম সেমিস্টারের ক্লাস শেষ হওয়ায় বরিশাল নগরীর হট প্লেট রেস্টুরেন্টে রাতের খাবারের আয়োজন করা হয়। এতে তাদের ব্যাচের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত চলে। অনুষ্ঠান শেষে তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাসে করে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। বাসটি বিশ্ববিদ্যালয়ের সামনে ১০টার দিকে পৌছায় এবং রাফসান বাস থেকে ভিসি ভবনের সামনে নামার সাথে সাথেই অতর্কিতভাবে তাকে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্র হাফিজুল ইসলাম, আব্দুল হাকিম সুমন, হাসিব শেখ সাইমুনসহ আরও ২/৩ জন তাকে কিল ঘুষি দেয়। একপর্যায়ে হাফিজ ও সুমন তাকে বাঁশ দিয়ে কোমর ও পাঁয়ে আঘাত করে এবং বেধরক মারধর করে। এরপর আমার সহপাঠিরা ঘটনাস্থলে ছুটে এসে আমাকে উদ্ধার করে। এই ঘটনার আগে থেকেই রাফসানকে মারধরের হুমকি দেয়া হয়েছিলো। এর আগে ২০১৯ সালের ১৯ জুলাই রাতে তাকে হলের রুম থেকে ডেকে হাফিজ ও সাইমুন মিথ্যা অভিযোগ দিয়ে মারধর করে। এই ঘটনা বিভাগকে জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

উপাচার্য বরাবর দেয়া অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারিরা সকলে গনিত বিভাগের ২০১৩-১৪ শিক্ষা বর্ষের মহিউদ্দিন আহমেদ সিফাতের অনুসারী।

মহিউদ্দিন আহমেদ সিফাত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। এই বিষয়ে তিনি জানান, এ ধরণের কোনো বিষয় আমার জানা নেই। তাছাড়া ছাত্রলীগের কোনো কর্মী ঘটনার সাথে জড়িত নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র নেতা।

এই বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। সোমবার বিষয়টি নিয়ে আমরা বসবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD