রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শ্রীনগরে বাস-মাইক্রোর সংঘর্ষে নিহত ৩

শ্রীনগরে বাস-মাইক্রোর সংঘর্ষে নিহত ৩

Sharing is caring!

অনলাইন ডেক্স:মুন্সিগঞ্জের শ্রীনগরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাইক্রোবাস আরোহী রোজোয়ান ইলাহী, জাহিদ ও মাইক্রোবাস চালক স্বপন। এঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন পাঁচজন।

৭ মার্চ, শনিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের বেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসারা হাইওয়ে থানার এসআই গোলাম মোস্তফা সরকার বলেন, ‘মাওয়াগামী তাজআনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঢাকাগামী একটি মাইক্রোবাসের। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে মহাসড়ক থেকে ছিটকে পড়ে। আহতদের ষোলঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রোজোয়ান ইলাহী, ও মাইক্রোবাস চালক স্বপন মারা যান। পরে সেখান থেকে ছয়জনকে উন্নত চকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।’
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহিদের মৃত্যু হয় বলে তার স্বজনরা জানান। বাকি পাঁচজন ঢাকা মেডিকেলে এখনো চিকিৎসাধীন।

এদিকে মাইক্রোবাস ও বাসটি জব্দ করা হলেও বাসের চালক পালিয়ে গেছেন বলে জানান পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD