শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালের জিয়া সড়কে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ভোধন

বরিশালের জিয়া সড়কে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ভোধন

Sharing is caring!

 বরিশাল নগরীর জিয়া সড়ক ১ম গলিতে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের শুভ উদ্ভোধন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার(৫ই মার্চ) জিয়া সড়কের যুব সমাজের উদ্দ্যেগে এই ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়।
আয়োজক কমিটির সভাপতি সেন্টু হাওলাদার জানান বর্তমান সমাজে তরুনরা খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে তাই তাদেরকে খেলাধুলার প্রতি উৎসাহ প্রদানের জন্যই মূলত এমন আয়োজন করা হয়েছে।
কমিটির সদস্য ইমন জানান মনোবল বাড়াতে ক্রিকেটের জুড়ি নেই তাই আমাদের এই সল্প পরিসরে আয়োজন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এবারের টুর্নামেন্টে সর্বমোট ২০ টি দল অংশ নিচ্ছে এবং ৪ গ্রুপে বিভক্ত করা হয়েছে। বিকাল ৩ ঘটিকায় বালুর মাঠে উদ্ভোধনী ম্যাচে দুরন্ত রাইডার্স বনাম ইউনিটি লায়নস মুখোমুখি হয়।
প্রথমে দুরন্ত রাইডার্স দলের অধিনায়ক পারভেজ টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং নির্ধারিত ১০ ওভারে ৭৪ রান করতে সক্ষম হয়। ৭৫ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ইউনিটি লায়নস মাত্র ১৬ রানেই গুটিয়ে যায় দলের পক্ষে তাজিক ৪ টি উইকেট লাভ করে এবং সর্বোচ্চ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
দুরন্ত রাইডার্সের ৫৮ রানের বিশাল জয়ে অভিনন্দন জানিয়েছেন ক্রাইমসিন২৪.কম পরিবারের সদস্যবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD