মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
রমনায় দরজা ভেঙে উপ-সচিবের মরদেহ উদ্ধার

রমনায় দরজা ভেঙে উপ-সচিবের মরদেহ উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর রমনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুল কাদের চৌধুরীর (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রমনা বেইলি রোডে অবস্থিত বেলি স্কয়ার এক নম্বর ভবনের তিনতলার একটি ফ্লাট থেকে ম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুল কাদের চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়। ও ফ্লাটের ভেতর থেকে দরজা আটকানো ছিল। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আব্দুল কাদেরের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহত আব্দুল কাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব ছিলেন। ওই সরকারি কোয়ার্টারে একাই থাকতেন।

অসুস্থতাজনিত কারণে গত সাত থেকে আটদিন ধরে তিনি অফিসে যাননি। অফিসের লোকজন যোগাযোগ করলে তাকে না পেয়ে পুলিশকে অবহিত করে। ঘটনাস্থলে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিটকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। তার মরদেহ পচে দুর্গন্ধ বেরোচ্ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD