শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
রাষ্ট্রীয় ব্যবস্থায় সাম্প্রদায়িক শক্তি আর নয়’’প্রতিষ্ঠাবার্ষিকীতে দীপ্তশপথ ছাত্রমৈত্রীর

রাষ্ট্রীয় ব্যবস্থায় সাম্প্রদায়িক শক্তি আর নয়’’প্রতিষ্ঠাবার্ষিকীতে দীপ্তশপথ ছাত্রমৈত্রীর

Sharing is caring!

ক্রাইমসিন২৪:

শিক্ষা কাজের সংগ্রাম, সন্ত্রাস-মৌলবাদ-জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতাবিরোধী লড়াইয়ের যোদ্ধা সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রীর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ১৯৮০ সালের ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রগতিশীল কয়েক ছাত্র সংগঠনের ঐক্যের মধ্য দিয়ে গঠিত হয়বাংলাদেশ ছাত্র মৈত্রী। দিনটিকে গুরুত্বের সাথেই পালন করছে বাংলাদেশ ছাত্রমৈত্রী।
কেন্দ্রীয় শহীদ মিনারে আজ (৬ ডিসেম্বর ) সকাল ১০ টায় মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সন্ত্রাস-মৌলবাদ-জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতাবিরোধী ছাত্র মৈত্রীর লড়াইয়ের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটি, জগন্নাথ বিশ^বিদ্যালয় শাখা ও ঢাকা মহানগর শাখা।
এ সময় শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমেদ রুবেল, সহ সভাপতি অতুলন দাস আলো সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বিবর্তন, সহ-সাধারন সম্পাদক ইমরান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিকুল ইসলাম, রাজনৈতিক শিক্ষা ও গবেষনা সম্পাদক ইয়াতুননেসা রুমা, দপ্তর সম্পাদক হাসিদুল ইসলাম ইমরান, কেন্দ্রীয় সদস্য আল মামুন শুভ, ঢাকা মহানগর শাখার সাধারন সম্পাদক তানবীন আহমেদ, সহ সভাপতি মাইনুল হক সাগর, সহ সাধারন সম্পাদক ফয়সাল খানসহ প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় সাম্প্রদায়িক-সন্ত্রাস-মৌলবাদ-জঙ্গিবাদী শক্তিরা যাতে আর না আসতে পারে সেই লক্ষ্যে কাজ করতে ছাত্রসমাজের প্রতি আহবান জানানো হয়। ছাত্র মৈত্রী কর্মীরা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলার দীপ্তশপথ গ্রহন করে।
বিকেল ৪ টায়বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র মৈত্রীর সকল সাবেক ও বর্তমান নেতৃত্বের পুনর্মিলনীতে কেক কাটা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD