বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
হিজলায় বেকারীতে অভিযান চালিয়ে ৪ জনকে কারাদণ্ড

হিজলায় বেকারীতে অভিযান চালিয়ে ৪ জনকে কারাদণ্ড

Sharing is caring!

বরিশালের হিজলায় একটি বেকারীতে অভিযান চালিয়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (০২ মার্চ) জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে এ অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আমীনুল ইসলাম।

জানাগেছে, হিজলা উপজেলার হরিণাথপুর ইউনিয়নের হরিণাথপুর বাজারে লঞ্চঘাট সংলগ্ন মেসার্স আকন বেকারিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালীন সময়ে ওই বেকারিতে মানবদেহের জন্য ক্ষতিকর এমোনিয়া ব্যবহার করে কেক প্রস্তুতকালীন ১৫ কেজি এমোনিয়া ও প্রস্তুতকৃত কেক পাওয়া যায়। যা তাৎক্ষনিক জব্দ করা হয় এবং এ কাজে জড়িত থাকায় ৪ জনকে আটক করা হয়।

খাদ্যপণ্যে অপরিমিত মাত্রায় এমোনিয়া ব্যবহারের মাধ্যমে সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন কার্যক্রমের জন্য আটককৃত ৪ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারাদন্ড প্রদান করা হয়।  যারমধ্যে ২ জনকে ৩ মাস, ১ জনকে ২ মাস ও অপর ১ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD