রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
ইতিহাস গড়েই জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ 

ইতিহাস গড়েই জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ 

Sharing is caring!

ওয়ানডেতে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ১৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এখন পযর্ন্ত এটিই বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের জয়।

এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের জয় ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৮ সালের জানুয়ারিতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৬৩ রানের জয় পেয়েছিল টাইগাররা। বাংলাদেশের দেওয়া ৩২১ রানের জবাবে লঙ্কানরা গুটিয়ে গিয়েছিল ১৫৭ রানে।

এবার মাশরাফি বিন মর্তুজাদের দেওয়া ৩২২ রানের জবাবে জিম্বাবুয়ে অলআউট হয়েছে ১৫২ রানে।

রোববার (০১ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে লিটন দাশের ক্যারিয়ার সেরা ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২১ রান করে বাংলাদেশ।

জবাব দিতে নেমে টাইগার বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে জিম্বাবুয়ে। চামু চিভাবার দল ৩৯.১ ওভারে করে মাত্র ১৫২ রান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD