রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
যেকোনো প্রশ্নের উত্তর দেয় বরিশালের রোবট

যেকোনো প্রশ্নের উত্তর দেয় বরিশালের রোবট

Sharing is caring!

মুজিব শতবর্ষ উপলক্ষে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী বরিশাল অঞ্চলের শিক্ষার্থীদের সংবর্ধনা ও উৎসাহ প্রদান করা হয়েছে।

দি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে শনিবার বেলা ১২টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন।

অনুষ্ঠানে বরিশাল সরকারি জিলা স্কুলের শিক্ষার্থী অয়ন চক্রবর্তী ও বরিশাল সদর গালর্স স্কুলের শিক্ষার্থী খাতুনে জান্নাত প্রাপ্তিকে শুদ্ধ বাংলা ভাষা চর্চা এবং গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের শুভ কর্মকারকে রোবট তৈরির অবদান রাখায় এক লাাখ টাকা করে চেক ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কারপ্রাপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সারমীন সুলতানাকেও ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও ৪৩০জন শিক্ষার্থীকে থার্মোফ্লাক্স প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শুভ কর্মকারের মাত্র ২৫ হাজা টাকা ব্যয়ের তৈরি রবিন নামের রোবটের কথা বলা। এসময় শিক্ষার্থী রবিন তার নির্মিত রোবটকে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বিভিন্ন প্রশ্ন করলে রোবট তার সঠিক উত্তর দেয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দি চেম্বার অব কমার্সের পরিচালক সেরনিয়াবাত মঈন অব্দুল্লাহ। বক্তব্য রাখেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু, সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD