রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
পাকিস্তান সফর নিয়ে নিজের সিদ্ধান্তে অটল মুশফিক

পাকিস্তান সফর নিয়ে নিজের সিদ্ধান্তে অটল মুশফিক

Sharing is caring!

এর আগেও বিষয়টা নিয়ে কম জল ঘোলা হয়নি। স্বয়ং প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও নাখোশ হয়েছিলেন। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জেতার পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই ‘মুশফিকের পাকিস্তান সফরে যাওয়া উচিত’ বলে মন্তব্য করেছিলেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল মুশফিক।

তিন ধাপে পাকিস্তান সফর করছে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে দুই ধাপ এরইমধ্যে শেষ হয়েছে। এবার পালা তৃতীয় ধাপের। এই ধাপে একটি ওয়ানডে ও সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে টাইগাররা। ওয়ানডে মাঠে গড়াবে ৩ এপ্রিল আর টেস্ট ম্যাচ শুরু হবে ৫ এপ্রিল থেকে।

নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন মুশফিক। এ নিয়ে ওই সময় আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। এরপর বাংলাদেশ দল দুই ধাপের সফর ভালোভাবেই শেষ করেছে। এজন্যই ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জেতানো মুশফিককে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানান বিসিবি প্রধান।

এদিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়ে বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে মুশফিক বলেন, ‘পাকিস্তান সফরে যাওয়া না যাওয়া নিয়ে আমি নিজের অবস্থান আগেই পরিষ্কার করেছি। পাকিস্তান সুপার লিগ (পিসিএল) থেকে প্রস্তাব এসেছিল এবং তারা জানতে চেয়েছিল আমি আমার নাম দেব কি না কিন্তু আমি সম্মতি জানাইনি।’

তিনি আরও বলেন, ‘তাদের (বোর্ড) অবশ্যই আমার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত এবং আমি এমনকি বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনেও নাম দেইনি। ফলে এটা এখন পরিষ্কার (যে আমি যাব না) এবং ভবিষ্যতে এটা বদলানোর কোনো সম্ভাবনা নেই এবং যারা সফরে যাচ্ছে তাদের জন্য আমার শুভকামনা রইলো।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ম্যাচ শেষে পাকিস্তান সফরে মুশফিক যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন বলেন, ‘মুশফিকের ব্যাপারে আমরা কিছু শুনিনি। তবে আশা করি সে যাবে। দেশের কথাও ভাবতে হবে। পরিবারের পাশাপাশি দেশও গুরুত্বপূর্ণ। ওরা (চুক্তিবদ্ধ খেলোয়াড়) সবাই জানে যে যেতে হবে। দেশের পক্ষে খেলা হলে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘(পাকিস্তান সফর নিয়ে) একটা ভয় ছিল। আমাদেরও ভয় ছিল, যারা গেছে তাদের ভয় ছিল না? কিন্তু এই সিরিজের পর এখন আমাদের যারা খেলে এসেছে, তার (মুশফিকের) বাড়ির লোকও (মাহমুদউল্লাহ রিয়াদ) তো খেলে আসছে। রিয়াদের কাছ থেকেও তো শুনতে পারে যে কি হয়েছে, সতীর্থদের কাছ থেকে শুনতে পারে, আমাদের কাছ থেকে শুনতে পারে। রিয়াদের কিছু হলে কিছু হবে না, ওর (মুশিফকের) বেলায় কান্নাকাটি হবে নাকি?’

এরপর পাকিস্তান সফরের শেষ ধাপে মুশফিকের যাওয়া উচিত বলে মন্তব্য করেন পাপন। তিনি বলেন ‘আমার মনে হয় তার (সিদ্ধান্ত) পরিবর্তন করা উচিত। পাকিস্তান ভিন্ন ইস্যু। কারণ পাকিস্তান ইস্যুতে আমি নিজে থেকেই বলেছি যে কাউকে জোর করবো না। আমি মনে করি সবার সঙ্গে কথাবার্তা বলে ওর যাওয়া উচিত।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD