রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
ববিতে শিক্ষার্থী নির্যাতন, ৩ সদস্যের কমিটি গঠন

ববিতে শিক্ষার্থী নির্যাতন, ৩ সদস্যের কমিটি গঠন

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের কক্ষে আটকে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে জমা দিতে বলা হয়েছে। বুধবার বিকেলে এ কমিটি গঠন করা হয়।

শেরে বাংলা হলের প্রভোস্ট মু. ইব্রাহিম মোল্লা আজ বৃহস্পতিবার এ তথ্য জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, শেরে বাংলা হলে গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতা মোহাম্মদ শাহজালাল ইয়ামিনকে নির্যাতনের অভিযোগ ওঠে ছাত্রলীগের অপর একটি পক্ষের বিরুদ্ধ। এ ঘটনায় হল কর্তৃপক্ষ গতকাল দুপুরে জরুরি সভা ডাকে। সভা চলে বিকেল পর্যন্ত। সভায় উপস্থিত সব আবাসিক শিক্ষকদের ঘটনার বিষয়ে জানানো হয়। এরপর আবাসিক শিক্ষক ইয়াসিফ আহমদকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন একই হলের আবাসিক শিক্ষক মো. সোহেল রানা ও মো. সাইফুল ইসলাম। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে শেরে বাংলা হলে মঙ্গলবার রাতে নির্যাতনের শিকার হওয়া শিক্ষার্থী শাহজালাল ইয়ামিন প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন। তিনি অভিযোগ করেন, মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি শেরে বাংলা হলের ৪০১৬ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। ওই সময় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আল সামাদ ওরফে শান্ত তাঁর কক্ষে ঢুকে জরুরি কথা আছে বলে তাঁকে হলের ১০০১ নম্বর কক্ষে নিয়ে যান। ওই রুমের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং তাঁর মুখ বেঁধে মারধর করা হয়।

শাহজালালের দাবি, এ সময় ওই কক্ষে চারজন পরিচিতসহ একই বয়সের অপরিচিত আরও কয়েকজন হাতে রড ও ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন। তাঁদের নিজেদের মধ্যে কথোপকথন চলার এক ফাঁকে তিনি দৌড়ে ৪০১৪ নম্বর রুমে গিয়ে আশ্রয় নেন। ধাওয়া দিয়ে সেখান থেকে অভিযুক্ত ব্যক্তিরা শাহজালালকে ধরে আনতে গেলে অন্য শিক্ষার্থীরা প্রতিরোধ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD