মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স:কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন; যাদেরকে ডাকাত বলে দাবি করছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার পালপাড়া এলাকায় লোহারপুল ব্রিজের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সদর উপজেলার ভাটপাড়া এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে আরিফুজ্জামান ইমন এবং আড়াইওরা এলাকার নিরু মিয়ার ছেলে জাহাঙ্গীর।

ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

জেলা ডিবির এসআই পরিমল দাস জানান, জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় লোহারপুল ব্রিজের পাশে সশস্ত্র ডাকাতদল ডাকাতির জন্য সমবেত হয়েছে এমন খবরে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানা পুলিশ এবং জেলা ডিবি পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এসময় পুলিশের তিন সদস্য এবং দুই ডাকাত আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই ডাকাতকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ড গুলির খোসা, দুটি রামদা, একটি ছুরিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করার কথা জানান তিনি।

নিহত দুজনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ৭-৮টি মামলা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD