সর্বশেষ:
পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার পটুয়াখালী কলাপাড়ার বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণনাট্য র‍্যালী ও আলোচনা সভা বাউফলে ৬৪ পূজামণ্ডপে ৩৮,৪০০ কেজি  চাল বরাদ্দের উদ্বোধন কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি কুয়াকাটায় দলীয় কার্যালয়ে সালিশ বৈঠক,  নোটিশ জারি: সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পটুয়াখালী জেলা বিএনপির কঠোর অবস্থান মেহেন্দিগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত কলাপাড়ায়  বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃ/ত্যু

বাউফলে ৬৪ পূজামণ্ডপে ৩৮,৪০০ কেজি  চাল বরাদ্দের উদ্বোধন

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলায় ৬৪টি পূজামণ্ডপে চাল বরাদ্দ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সালেহ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার নুর নবী এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. রফিকুল ইসলাম।

এ ছাড়া বাউফল উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নিতাই চন্দ্র দেবনাথ ও, সাধারণ সম্পাদক রাখাল চন্দ্র দাস,  উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি অতুল চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র রায় এব পৌর সভার পূজা উদযাপন কমিটির সভাপতি জনাব বিমল  সহ উপজেলার ৬৪ টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী, শিক্ষক, প্রিন্ট ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  উপজেলা  দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category