মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
নোয়াখালীতে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, যুবক গুলিবিদ্ধ

নোয়াখালীতে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, যুবক গুলিবিদ্ধ

Sharing is caring!

অনলাইন ডেক্স:পূর্ব বিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলির ঘটনা ঘটেছে। এতে সাবেক ইউপি সদস্য (মেম্বার) বেলাল হোসেনের ছেলে ফয়সাল (১৯) গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ইউনিয়নের দুম্বা পাটোয়ারী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে ইউনিয়নের দুম্বা পাটোয়ারী বাজার এলাকায় ফয়সালের
সঙ্গে প্রতিপক্ষের ৭-৮ জন যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর প্রতিপক্ষের লোকজন ফয়সালকে মারধর করে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে পিঠে গুলিবিদ্ধ হয়ে ফয়সাল মাটিতে পড়ে গেলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে ফয়সালকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ ফয়সালের অভিযোগ, বর্তমান মেম্বার স্বপনের ছেলে ইমরান ও মেম্বারের ভাতিজার নেতৃত্বে তাকে গুলি করা হয়।

সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, খবর পেয়ে রাতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই এলাকার বর্তমান মেম্বার স্বপন ও সাবেক মেম্বার বেলালের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD