রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
নেইমারকে মাঠে নামাতে ভয় পাচ্ছিল পিএসজি!

নেইমারকে মাঠে নামাতে ভয় পাচ্ছিল পিএসজি!

Sharing is caring!

অনলাইন ডেক্স:সম্প্রতি ইনজুরির কারণে বেশ কিছু ম্যাচে মাঠে নামা হয়নি নেইমার জুনিয়রের। কিন্তু সবাই বিষয়টা এভাবে জানলেও খোদ নেইমার বলছেন ভিন্ন কথা। তার দাবি, তাকে খেলতে দেয়নি পিএসজি!

লিগ ওয়ানে পিএসজির শেষ তিন ম্যাচে বসিয়ে রাখা হয়েছিল নেইমারকে। এমনকি মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচেও তাকে নামানোর কথা ছিল না। তবে জার্মানিতে মাঠে নেমেছিলেন তিনি এবং গোলও করেছিলেন। কিন্তু তার দল ২-১ গোলে হেরে এসেছে।

কেন তাকে আগের তিন ম্যাচে নামানো হয়নি তা নিয়ে মুখ খুলেছেন নেইমার। তার দাবি, আরও আগেই খেলার জন্য প্রস্তুত থাকলেও তাকে মাঠে নামাতে ভয় পাচ্ছিল পিএসজি। ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘গত কয়েক ম্যাচে না খেলাটা আমার সিদ্ধান্ত ছিল না। আমি খেলতে চেয়েছিলাম, আমি ভালো অনুভব করছিলাম।’

এরপর সোজা পিএসজির দিকে অভিযোগের তীর ছুড়ে নেইমার বলেন, ‘ক্লাব (মাঠে নামাতে) ভয় পাচ্ছিল এবং এজন্য আমাকে ভুগতে হয়েছে।’

এই মৌসুমের অনেকটা সময় ইনজুরিতে কাটছে নেইমারের। গত অক্টোবরে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছয় ম্যাচ বসে থাকতে হয়েছিল তাকে। তবে শেষ পর্যন্ত ঠিক সময়ে ফিরেছেন তিনি। সর্বশেষ পিএসজির শেষ ষোলো থেকে বিদায়ের ইতিহাস মুছতে মাঠে নেমেছিলেন।

নেইমারের এমন মন্তব্য ফের পিএসজির সঙ্গে তার সম্পর্কের টানাপড়েনের দিকেই ইঙ্গিত করছে। তবে বিষয়টা এখানেই শেষ নয়। পিএসজি কোচ টমাস টুখেল ম্যাচ শেষে জানিয়েছেন, নেইমার ছন্দে ছিলেন না। টুখেলের চোখে বরং ইনজুরি কাটিয়ে ফেরা কিলিয়ান এমবাপ্পের পারফরম্যান্স বেশি গুরুত্ব পাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD