মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
বাড্ডায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বাড্ডায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স:রাজধানীর বাড্ডা থেকে দুই মাদক ব্যবসায়ীকে ৩৬ কেজি গাঁজাসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়।

আটক দু’জন হলেন- শরিফুল ইসলাম (২৫) ও মাইনুদ্দিন ওরফে আবন (২৪)।

র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র‌্যাবের একটি দল রাজধানীর বাড্ডা থানাধীন প্রগতি সরণিতে অভিযান চালিয়ে আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা, নগদ আট হাজার ২২০ টাকা ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। হবিগঞ্জের সীমান্ত এলাকা থেকে তারা গাঁজা এনে রাজধানী ঢাকাসহ আশপাশের মাদক বিক্রেতাদের কাছে পাইকারি মূল্যে সরবরাহ করেন।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র‌্যাবের সিও শাফী উল্লাহ বুলবুল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD