শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বিশ্রামে মাহমুদউল্লাহ, ফিরলেন তাসকিন-মোস্তাফিজ

বিশ্রামে মাহমুদউল্লাহ, ফিরলেন তাসকিন-মোস্তাফিজ

Sharing is caring!

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্ট ম্যাচকে ঘিরে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ মাসের শুরুতে পাকিস্তান সফরের রাওয়ালপিন্ডি টেস্টের দল থেকে ৪ ক্রিকেটার বাদ পড়েছেন। বিসিবি থেকে অবশ্য বলা হয়েছে সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে দীর্ঘ দুই বছরের বেশি সময় পর টেস্ট দলে ফিরলেন পেসার তাসকিন আহমেদ। আর এক টেস্টের পরই ফেরানো হয়েছে মোস্তাফিজুর রহমানকে।

পাকিস্তান সফরে নিজের অনীহা প্রকাশ করা মুশফিকুর রহিম এক টেস্ট পরেই দলে ফিরলেন।

একেবারে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন গত বিপিএলে গতির ঝড় তোলা পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার ইয়াসির আলী। হাসান পাকিস্তান সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দলে সুযোগ পেলেও, কোনো ম্যাচ খেলা হয়নি। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

২০১৯ সালের মার্চে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্ট খেলা মোস্তাফিজকে রাওয়ালপিন্ডি টেস্টে রাখা হয়নি। তবে ৫ টেস্টের ক্যারিয়ারে ডানহাতি পেসার তাসকিন নিজের শেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে।

বিসিবি অবশ্য জানিয়েছে আগামী ২১ ফেব্রুয়ারি ১৬ সদস্যের এই দল থেকে ৩ ক্রিকেটারকে বাদ দেওয়া হবে।

বিয়ের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও এক ওয়ানডেতে আগেই ছুটি নিয়ে রেখেছেন সৌম্য সরকার। তবে এক টেস্টে খেলেই বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন। আর হালকা ইনজুরির কারণে রাখা হয়নি আল-আমিন হোসেনকে।

আগামী ২২ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলায় সিরিজের একমাত্র টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD