রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) মুজিব শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ই ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। বঙ্গবন্ধুকাপ ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়  এবং ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোঃ শাকির উদ্দীন৷ এছাড়া প্রমিলা   দলের ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের শারমিন সুলতানা৷

বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন  বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ছাদেকুল আরেফিন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উভয় দলের শিক্ষক শিক্ষার্থীসহ   শারিরীক  শিক্ষা দপ্তরের পরিচালক তারিকুল হক উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ছিলো তুমুল উত্তেজনা এসময় বিভাগের শিক্ষার্থীদের নানারকম প্লেকার্ড ও অনুপ্রেরণামূলক স্লোগান সহ মাঠে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে দেখা যায়। বিজয়ী হওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের খেলোয়াড় সোহরাব হোসেন সৌরভ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের দ্বিতীয় টুর্নামেন্ট এটি অনেক উপভোগ করেছি ।এমন সুশৃঙ্খল একটি টুর্নামেন্ট দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।

২৪ টি বিভাগকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে খেলোয়ারদের কঠোর পরিশ্রম,  নিয়মিত চর্চা, আত্মবিশ্বাস আর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাসুম সিকদারের দিক নির্দেশনাই মূখ্য ভূমিকা পালন করেছে বলে জানান খেলোয়াররা।

উল্লেখ, গত ৬ ই ফেব্রুয়ারি ২৩ টি দলের অংশগ্রহনে টুর্নামেন্টটি শুরু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD