রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বাড়ি থেকে বের হতে লজ্জা পাচ্ছেন কিংবদন্তি পেলে 

বাড়ি থেকে বের হতে লজ্জা পাচ্ছেন কিংবদন্তি পেলে 

Sharing is caring!

ভালো নেই সর্বকালের সেরা ফুটবলার পেলে। ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ জেতানো ৭৯ বছর বয়সী তারকাকে কাবু করে ফেলেছে অসুস্থতা। স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন না তিনি। হুইলচেয়ারে বসে দিনযাপন করতে হচ্ছে ফুটবলের রাজাকে। যার কারণে বাড়ি থেকে বের হতে বিব্রতবোধ করছেন পেলে।

এক সময় মানুষ যার জাদুময় পায়ের দিকে তাকিয়ে থাকতো, যে পা দিয়ে পেলে ফুটবল বিশ্বকে শাসন করেছেন, সেই পা যখন বয়সের ভারে শরীরের ওজন বহনে অস্বীকৃতি জানায় তখন মানসিকভাবে বিব্রতবোধ করাই স্বাভাবিক। সোনার চেয়েও দামি পা দুটি হঠাৎ হুইলচেয়ারে বন্দী হয়ে পড়ায় কোথাও যেতে চাচ্ছেন না পেলে।

পেলের ছেলে জানিয়েছেন, কিংবদন্তি ব্রাজিল ফরোয়ার্ড বাড়ি ছেড়ে কোথাও যেতে নারাজ, কারণ তিনি বিনা সাহায্যে হাঁটতে পারেন না। গ্লোবো টিভিকে পেলের ছেলে এদিনহো বলেন, ‘তিনি খুবই লাজুক ও নিঃসঙ্গ। মনে করুন, তিনি রাজা। সবসময়ের জন্য এক কর্তৃত্বপরায়ণ ও চিত্তাকর্ষক মানুষ এবং তিনি আজকাল যথাযথভাবে হাঁটতেও পারেন না।’

এদিনহো আরও বলেন, ‘তিনি বিব্রতবোধ করছেন, তিনি বাইরে যেতে চাচ্ছেন না। ঘর ছেড়ে কোনোকিছুতে কার্যত জড়াতে চাচ্ছেন না।’

গত বছর মূত্রনালীর সমস্যার কারণে পেলেকে হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি নিতম্বের সমস্যায় ভুগছেন। যার ফলে হাঁটাচলার সমস্যার কারণে হুইলচেয়ারে বসেই মাঝেমধ্যে মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে হচ্ছে তার।

পেলে তার ২১ বছরের খেলোয়াড়ি জীবনে বিশ্ব রেকর্ড ১২৮১ গোল করেছেন ১৩৬৩ ম্যাচ খেলে। যার মধ্যে ব্রাজিলের জার্সিতে ৯১ ম্যাচে করেছেন ৭৭ গোল। পেলের পায়ের জাদুতে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জেতে সেলেকাওরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD