শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বিসিসি’র বিভিন্ন দফতরে রদবদল

বিসিসি’র বিভিন্ন দফতরে রদবদল

Sharing is caring!

ক্রাইমসিন২৪:
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসনিক কর্মকর্তাসহ বেশ কয়েকটি পদে রদবদল করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (০৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল হাসান জানান, কর্পোরেশনের কাজের গতি বাড়ানোর জন্য একটু রদবদল করা হয়েছে। এছাড়া অন্যকিছু নেই এখানে। বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী এই রদবদল করা হয়েছে। বিসিসি সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর কর্পোরেশনের চতুর্থ পরিষদের জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসনিক কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা আসমা বেগম রুমীকে তার দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে একই শাখায় বিশেষ কাজে নিয়োজিত করা হয়েছে এবং প্রশাসন শাখার পরিসংখ্যানবিদ স্বপন কুমার দাসকে প্রশাসনিক কর্মকর্তার চলতি দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি হিসাব বিভাগের বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মশিউর রহমানকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যহতি দিয়ে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে নিয়োজিত করা হয়েছে এবং সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা (বাজেট ও অডিট) মো: আক্তারুজ্জামানকে অন্তবর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া কর্পোরেশনের হাট-বাজার ও স্টল শাখার সুপারিনটেনডেন্ট নুরল ইসলাম, অবৈধ উচ্ছেদ শাখায় কর্মরত উচ্চমান সহকারী (চঃদা)জাহাঙ্গীর হোসেন ও পরিচ্ছন্নতা বিভাগের পরিচ্ছন্ন কর্মকর্তা দীপক লাল মৃধাকে সাময়িক অব্যহতি দিয়ে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে নিয়োজিত করা হয়েছে।এদিকে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, ৭ কর্মকর্তার মধ্যে ৫ জনের বিরুদ্ধে ইতিপূর্বে নানা অনিয়মের অভিযোগ ছিল। যারমধ্যে অতিরিক্ত ভ্যাট প্রদান ও জনবল দেখানোর বিষয়টি উল্লেখযোগ্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD