রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
ফের রুবেলের আঘাত, বড় লিডের পথে পাকিস্তান

ফের রুবেলের আঘাত, বড় লিডের পথে পাকিস্তান

Sharing is caring!

রাওয়ালপিন্ডি টেস্টে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পেলেন রুবেল হোসেন। পাকিস্তান ইনিংসের ১১১তম ওভারে বোলিং করতে এসে পাকিস্তানের লোয়ার অর্ডার ব্যাটসম্যান ইয়াসির শাহ’কে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন টাইগার পেসার। যদিও শুরুতে মাঠের আম্পায়ার আউট দেননি। ফলে রিভিও নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক আর তাতে সফলও হন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৪২০ রান, লিড ১৮৭ রান। হারিস সোহেল ৫৪ রানে ব্যাট করছেন। আর শাহিন শাহ আফ্রিদি অপরাজিত আছেন ৩ রান নিয়ে।

এর আগে মোহাম্মদ রিজওয়ানকে (১০) বিদায় করে চলতি টেস্টে নিজের প্রথম উইকেটের দেখা পান রুবেল।

তৃতীয় দিনে খেলার শুরুতেই পাকিস্তানের সেঞ্চুরিয়ান বাবর আজমকে বিদায় করেছেন আবু জায়েদ রাহি। আগের দিন এবাদত হোসেনের করা ওভারের এক বাকি ছিল। ওই এক বল শেষ হওয়ার পর বোলিংয়ে আসেন রাহি। তার ওভারের প্রথম বলেই মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ তুলে দেন বাবর (১৪৩)।

বাবর আজমের বিদায়ের পর পাকিস্তানের ইনিংসে আঘাত হানেন এবাদত হোসেন। তার করা ইনিংসের ৯৬তম ওভারের প্রথম বলেই উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন পাকিস্তানের আসাদ শফিক (৬৫)।

এর আগে দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেট হারিয়ে ৩৪৫ রান। ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শান মাসুদ। এরপর বাংলাদেশের নির্বিষ বোলিং পাত্তা পায়নি বাবর ও আসাদের সাবলীল ব্যাটিংয়ের সামনে।

১৮৭ বলে ১৯ চার ও ১ ছক্কায় ১৪৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেন বাবর। এটি তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি এবং এখন পযর্ন্ত সর্বোচ্চ ইনিংস। বাবরকে সঙ্গ দেওয়া আসাদ শফিকও তুলে নেন ফিফটি। ৬০ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করেন তিনি।

এদিকে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD