শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
শাহজালালে আসা সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে

শাহজালালে আসা সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে

Sharing is caring!

শুধু চীন নয়, পৃথিবীর যেকোনো দেশ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় রোগতত্ত্ববিদদের পরামর্শে এখন থেকে শাহজালালে আসা সব ফ্লাইটের যাত্রীদের মনিটর করা হবে।

বিমানবন্দর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন ২৫টি ফ্লাইটে গড়ে সাড়ে ১২ হাজার যাত্রী বাংলাদেশে প্রবেশ করেন। চীনের উহান শহরে করোনা ভাইরাস শনাক্তের পর থেকে শুধু চীনে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী ইউএস-বাংলা, চায়না ইস্টার্ন, চায়না সাউদার্ন ও ড্রাগন এয়ারের ফ্লাইটে আসা গড়ে ৭০০ যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা ও মনিটর করতো স্বাস্থ্য বিভাগ।

চারটি সরাসরি ফ্লাইটের বাইরেও প্রতিবেশী দেশ ভারত, নেপাল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ফ্লাইটেও চীনা নাগরিকরা ঢাকা আসছেন। ফলে এসব যাত্রীদের সিংহভাগই পরীক্ষার বাইরে থেকে যেতো।

তাদের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কায় এখন থেকে সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন ২৫টি ফ্লাইটে গড়ে সাড়ে ১২ হাজার যাত্রী বাংলাদেশে আসেন। বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোগতত্ত্ববিদদের পরামর্শে এখন থেকে ২৫টি ফ্লাইটে আসা সব যাত্রীকে মনিটর করা হবে।

প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনের হুবেই প্রদেশে শেষ খবর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২২ জনে। এ ভাইরাসে চীনের হুবেই প্রদেশ ও বিভিন্ন এলাকায় এই পর্যন্ত ৩৪ হাজার ৫৪৬ জন আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ভাইরাসে আক্রান্ত হয়ে উহানে এক মার্কিন ও জাপানি নাগরিকের মৃত্যু হয়েছে। সংক্রামক ভাইরাসটি এরইমধ্যে আরো অন্তত ২৫টি দেশে ছড়িয়ে পড়ে তিনশতাধিক মানুষকে আক্রান্ত করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD