শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বিপিএলে ফিক্সিংয়ের দায়ে নাসির জামশেদের ১৭ মাসের জেল

বিপিএলে ফিক্সিংয়ের দায়ে নাসির জামশেদের ১৭ মাসের জেল

Sharing is caring!

স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদকে ১৭ মাসের জেল দেয়া হয়েছে। তার সঙ্গে আরও দুই ব্রিটিশ নাগরিক ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজও শাস্তি পেয়েছেন। ন্যাশনাল ক্রাইম এজেন্সির তদন্তের পর জামশেদকে ১৭ মাসের জেলের নির্দেশ দিয়েছে ইংল্যান্ডের একটি আদালত, পাশাপাশি আনোয়ার ও ইজাজকে যথাক্রমে ৪০ ও ৩০ মাসে জেল দেয়া হয়েছে।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঘুষ কেলেঙ্কারির অভিযোগে অবশ্য জামশেদ ও অন্য দু’জন আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন।

বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ছদ্মবেশ জুয়াড়ি চক্রের সদস্য হিসেবে এক পুলিশ কর্মকর্তা তাদের গ্রেপ্তার করেন। এর আগে ফিক্সিংয়ের অভিযোগে ইংল্যান্ডে আটক হওয়ার পর বিচার শুরু হয় জামশেদের। আর একই অভিযোগে ২০১৯ সালে নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে ১০ বছরের নিষেধাজ্ঞা পান জামশেদ।

পাকিস্তানের হয়ে ৬৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জামশেদ ২০১৬ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন। এ জন্য জুয়াড়িদের কাছ থেকে তিনি ঘুষও নিয়েছিলেন। আর ২০১৮ সালে পিএসএলে দুবাইতে খেলোয়াড়দের ৩০ হাজার পাউন্ডের বিনিময়ে ফিক্সিং করতে উৎসাহিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD