বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কলাপাড়ায় বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

কলাপাড়ায় বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

Sharing is caring!

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কে বিআরটিসি বাসের ধাক্কায় যাত্রীবাহী মাহিন্দ্রা থেকে পড়ে গিয়ে এসো রাখাইন (০৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা মেরী রাখাইন (৩৪) এবং ফুফু মায়ে রাখাইন (২৮) আহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে মহিপুর সদর ইউপির ইউসুফ মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

এসো রাখাইন মৎস্যবন্দর আলীপুরের হাতিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং আলীপুরের কালাচান রাখাইন পল্লীর উবাচোর একমাত্র মেয়ে।

আহতরা জানান, আলীপুর থেকে কলাপাড়া শহরে আসার পথে বিআরটিসির একটি বাস পেছন থেকে মাহিন্দ্রাটিকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্র থেকে তারা পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এসো রাখাইনকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবহনের চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD