শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বিসিবির নতুন কাঠামো: সর্বোচ্চ বেতনে মুশফিক!

বিসিবির নতুন কাঠামো: সর্বোচ্চ বেতনে মুশফিক!

Sharing is caring!

জাতীয় ক্রিকেট দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বেতন কাঠামোয় পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই নতুন বেতন কাঠামো অনুযায়ী, সর্বোচ্চ আয় করবেন মুশফিকুর রহিম। কারণ গত তিন বছরের পারফরম্যান্সের বিচারে প্রাপ্ত পয়েন্ট হিসাব করা বেতন-ভাতা নির্ধারণ করা হবে।

তিন বছরের মধ্যে এই প্রথম জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এছাড়া টেস্ট ক্রিকেটের ম্যাচ ফি সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা করা হয়েছে। এর মূল উদ্দেশ্য ক্রিকেটারদের মধ্যে টেস্ট ক্রিকেট নিয়ে আরও বেশি আগ্রহ তৈরি করা।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ২০১৭ সাল পর্যন্ত একজন ক্রিকেটার প্রতিটি টেস্টের জন্য ৮ পয়েন্ট পাবে। আর ২০১৮ ও ২০১৯ সালের ক্ষেত্রে যুক্ত হবে ১০ পয়েন্ট করে। ২০১৭ সাল পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টির ক্ষেত্রে ম্যাচ প্রতি ৪ ও ৩ পয়েন্ট যুক্ত হবে এবং গত দুই বছরের ক্ষেত্রে যুক্ত হবে যথাক্রমে ৫ ও ৪ পয়েন্ট।

টেস্টের হিসাবে সবচেয়ে বেশি পয়েন্ট এখন পর্যন্ত মুশফিকুর রহিমের (৫৭৪ পয়েন্ট)। এছাড়া সংক্ষিপ্ত পরিসরের দুই ফরম্যাটে তার পয়েন্ট ১১৭২, যা বাকি সবার চেয়ে বেশি। টেস্টে তামিমের অর্জন ৪৭২ পয়েন্ট এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাট মিলিয়ে ১০৮৭ পয়েন্ট। এই হিসাবে মাহমুদউল্লাহর পয়েন্ট যথাক্রমে ৪১০ ও ১০৪৯ পয়েন্ট।

পয়েন্টের হিসাব অনুযায়ী মুশফিকের মাসিক বেতন হবে ৬ লাখ ২০ হাজার টাকা। একই হিসাবে তামিম ও মাহমুদউল্লাহ’র বেতন হবে ৬ লাখ টাকা করে। এর আগের বেতন কাঠামো অনুযায়ী এই তিনজনের বেতন ছিল মাসিক ৪ লাখ টাকা করে।

নতুন কাঠামো অনযায়ী, টেস্ট অধিনায়ক মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ এবং রুবেল হোসেনের বেতন হবে ৩ লাখ টাকা করে। এরপর থাকবেন যথাক্রমে তাইজুল ইসলাম  (আড়াই লাখ টাকা), ইমরুল কায়েস (২ লাখ টাকা) এবং মোহাম্মদ মিঠুন (১ লাখ ৭৫ হাজার টাকা)। এদিকে বেতন কমবে মোস্তাফিজুর রহমানের। আগে তার বেতন ছিল ৩ লাখ টাকা। এখন পাবেন আড়াই লাখ টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD