শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
দারুণ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল

দারুণ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল

Sharing is caring!

ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচের মধ্যে এখনও ১৪টি ম্যাচ পড়ে রয়েছে। তবে কি দুর্দান্ত গতিতেই না ছুটছে লিভারপুল। মাঝপথে এসেও দ্বিতীয়স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে ১৯ পয়েন্ট এগিয়ে শীর্ষে নিজেদের জায়গা আরও মজবুত করল ইয়র্গান ক্লপের শিষ্যরা। সর্বশেষ নিচের সারির দল ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। দলের হয়ে একটি করে গোল করেন মোহামেদ সালাহ ও অ্যালেক্স অক্সালেড-চেম্বারলাইন।

এ জয়ে চলমান আসরে দারুণ এক কীর্তিও গড়ল লিভারপুর। ২০১৯-২০ মৌসুমে অংশগ্রহণ করা প্রতিটি দলের বিপক্ষেই জয় তুলে নিল অল রেডস খ্যাত দলটি। ২৪ ম্যাচের ২৩টিতেই জয় তুলে নিয়েছে, ড্র করেছে বাকি ম্যাচটি। সব মিলে টানা ৪১ ম্যাচে লিগে অপরাজিতও রইল দলটি।

বুধবার ওয়েস্টহ্যামের মাঠে আতিথেয়তা নিতে গিয়ে আধিপত্য বিস্তার করেই খেলে লিভারপুল। আর ম্যাচের ৩৫তম মিনিটে প্রতিপক্ষকে সামলাতে গিয়ে নিজেদের অংশে ডিভোগ ওরিগিকে ফাউল করে বসে স্বাগতিকরা। ফলে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। আর সেখান  থেকেই গোল করে সফরকারী লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। চলমান লিগে ১২তম গোল করলেন এই মিশরীয়।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় লিভারপুল। ফলে দ্রুতই ব্যবধান বাড়াতে সক্ষম হয় দলটি। ৫২তম মিনিটে সালাহ’র কাছ থেকে বল পেয়ে গোল করতে কোনো ভুল করেননি চেম্বারলাইন। ম্যাচের শেষ দিকে আরও কয়েকটি সুযোগ পেলেও গোল করতে না পারায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুর।

লিগ টেবিলে শীর্ষে থাকা লিভারপুল ২৪ ম্যাচে ২৩ জয় ও এক ড্রয়ে ৭০ পয়েন্ট। ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD