শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিসিসি’র সাবেক মেয়রের ছেলের ওপর হামলার অভিযোগ

বিসিসি’র সাবেক মেয়রের ছেলের ওপর হামলার অভিযোগ

Sharing is caring!

ক্রাইমসিন২৪:
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি)সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপনের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে, তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (০৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নগরের কালিজিরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার পর রুপনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রূপন সাংবাদিকদের জানান, তিনি নগরের কালুশাহ সড়কের বাসা থেকে ২৬ নম্বর ওয়ার্ডে তার মাছের ঘেরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কালিজিরা এলাকা অতিক্রমকালে ছাত্রলীগ নামধারী কয়েকজন যুবক তার গতিরোধ করে এবং হুমকি-থামকি দিয়ে মারধর করে। সেসময় তার সাথে থাকা বন্ধু রুবেলকে ওই যুবকরা মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম। আর এ ঘটনায় রুপনও মামলা দিবেন বলে জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD