মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
প্রধানমন্ত্রীর হাতে রান্না করা খাবার সাকিবের বাসায়

প্রধানমন্ত্রীর হাতে রান্না করা খাবার সাকিবের বাসায়

Sharing is caring!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়ামোদী। বিশেষ করে জাতীয় ক্রিকেট দলের প্রতি তার ভালোবাসা একটু বেশিই। সাকিব, মাশরাফি, মুশফিক এবং তাদের পরিবারের প্রতি তার সখ্যতা অনেক। যার সর্বশেষ নজির দেখা গেল  প্রধানমন্ত্রীর নিজ হাতে রান্না করা খাবার সাকিব-শিশির দম্পতির বাসায় পাঠানোর মাধ্যমে।

সাকিবের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, পোলাও, রোস্ট, রসগোল্লা, গুড়ের সন্দেশ, ছানা ও শীতের পিঠা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর এমন ভালোবাসা পেয়ে আভিভূত সাকিব ও শিশির দম্পতি।

এনিয়ে সাকিব নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি স্ট্যাটাসও দেন।

সাকিব লিখেন, ‘আমি এ পৃথিবীর সৌভাগ্যবান ব্যক্তি, মাননীয় প্রধানমন্ত্রীর রান্না করা খাবার পেয়ে আমি সত্যিই অভিভূত। গতকাল যখন আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাই তখন কথা প্রসঙ্গে আমার স্ত্রীর প্রিয় খাবারের কথা জানতে চান তিনি। আর সকালেই নিজ হাতে রান্না করা সুস্বাদু খাবার পাঠিয়ে দেন। প্রধানমন্ত্রীর এমন ভালোবাসার জবাবে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই। এটা সারাজীবন আমার হৃদয়ে থেকে যাবে। আমরা সত্যিই অনেক ভাগ্যবান।’

এদিকে স্ট্যাটাস দিয়েছেন সাকিবের স্ত্রী শিশিরও। ফেসবুকে তিনি লিখেন, ‘কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো জানি না। এটা খুবই আনন্দের ব্যাপার যে প্রধানমন্ত্রী তার শত ব্যস্ততার পরও সময় বের করে আমার জন্য খাবার রান্না করেছেন। কাল যখন আমরা তার বাসায় যাই, তখন তিনি জানতে চান আমার পছন্দের খাবার কি? তিনি বলেছেন, নিজ হাতে রান্না করে আমার জন্য পাঠাবেন। অামি সত্যিই মনে হচ্ছে আকাশে ভাসছি। আমার জীবনের সেরা খাবার। মাননীয় প্রধানমন্ত্রীর এমন ভালোবাসা ও যত্ন কোনো ধন্যবাদেই যথেষ্ট নয়।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD