শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
টেকনাফে ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

টেকনাফে ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:
টেকনাফে দুই হাজার পিস ইয়াবাসহ এনামুল হক নামে এক বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার রাত আটটায় হ্নীলা ইউনিয়নের বালিকা বিদ্যালয়ের সামনে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত এনামুল ঢাকা সেনানিবাস এলাকার মৃত হামিদুল হকের ছেলে। তিনি টেকনাফ ২ বিজিবির সহকারী সিপাহী বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ বলেন, ‘ঢাকাগামী সেন্টমার্টিন বাসে করে এক যাত্রী ইয়াবা পাচার করছে- এমন গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল গাড়িতে অভিযান চালিয়ে এনামুলকে আটক করে। এ সময় তার ব্যাগ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটককৃত এনামুলের পরিচয় জিজ্ঞেস করে জানা যায়, তিনি টেকনাফ ২ বিজিবির একজন সদস্য। ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে তিনি ইয়াবা পাচার করছিলেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD