বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জয় নিয়ে শীর্ষে বার্সা

জয় নিয়ে শীর্ষে বার্সা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:
লা লিগায় জয়ে ফিরেছে বার্সেলোনা। ভিয়ারিয়ালের বিপক্ষে জয় নিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে কাতালান ক্লাবটি। রবিবার ঘরের মাঠে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলে জয় পায় বার্সা। দলের হয়ে গোল করেন জেরার্ড পিকে এবং কার্লেস আলেনা।

এর আগে রিয়াল বেতিসের কাছে হারের পর অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্র করেছিল বার্সেলোনা। যাতে পয়েন্ট হারিয়ে লিগ টেবিলের দুই নম্বরে নেমে যায় দলটি। টানা দুই ম্যাচের পর এবার জয় নিয়ে সেভিয়াকে টপকে আবারও লিগটের শীর্ষ স্থানে উঠেগেল এরনেস্তো ভালভেরদের দল।

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রবিবার ম্যাচের ‍শুরুটা বেশ একটা ভালো করতে পারেনি বার্সেলোনা। অষ্টম মিনিটে মেসির সামনে দলকে এগিয়ে নেয়ার সুযোগ থাকলেও সেটাও সম্ভব হয়নি অতিথি গোলরক্ষকের জন্য। প্রথম গোলের জন্য বার্সাকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৩৬তম মিনিট পর্যন্ত। ডান দিক থেকে উসমান দেম্বেলের বাড়ানো বল দারুণ হেড ক্রসে লক্ষ্যবেধ করে বার্সাকে এগিয়ে নেন পিকে।

প্রথমার্ধ শেষ ১-০ গোল ব্যবধানে। ম্যাচের ৭০তম মিনিটে আর্তুরো ভিদালের বদলি হিসেবে কার্লেসকে নামান বার্সা কোচ। আর মাঠে নামার ১৭ মিনিটের মাথায় দারুণ শটে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন ২০ বছর বয়সী এই উঠতি মিডফিল্ডার।

১৪ ম্যাচে আট জয় এবং চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে সেভিয়া। ১৭ নম্বরে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ১৪।

লিগে দিনের অপর ম্যাচে আলভেসের বিপক্ষে ১-১ ড্র করেছে সেভিয়া। আর আতলেতিকোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জিরোনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD