শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
আগুয়েরোর গোলে ম্যানসিটির জয়

আগুয়েরোর গোলে ম্যানসিটির জয়

Sharing is caring!

আগের ম্যাচে দারুণ খেলেও শেষদিকে পয়েন্ট হারিয়েছে। তবে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে সার্জিও আগুয়েরোর একমাত্র গোলে ১-০ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। যদিও প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে পারেননি গ্যাব্রিয়েল জেসুস।

প্রতিপক্ষে মাঠে খেলতে গিয়ে আক্রমণে ব্যস্ত ছিল সিটি। তবে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না। ৩৬ মিনিটে রিয়াদ মাহারেজকে শেফিল্ড খেলোয়াড়রা তাদের ডি-বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় সফরকারীরা। তবে সেখান থেকে গোল আদায়ে ব্যর্থ হন ব্রাজিলিয়ান জেসুস।

বিরতির পরে অবশেষে গোলের দেখা পায় সিটি। ৬৭ মিনিটে বদলি হিসেবে নেমে কেভিন ডি ব্রুইনার পাসে আলতো টোকায় গোল করেন আর্জেন্টাইন তারকা আগুয়েরো। শেষ তিন ম্যাচে ৬টি গোল করলেন এই স্ট্রাইকার। আছে একটি হ্যাটট্রিকও।

লিগে ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে পেপ গার্দিওলার শিষ্যরা। দুই ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD