মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বাদ গেল যুদ্ধাপরাধী সাকার পরিবার

বাদ গেল যুদ্ধাপরাধী সাকার পরিবার

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) পরিবার রাজনীতিতে এ অঞ্চলে কোনঠাসা হয়ে পড়েছে।

ঋণখেলাপি ও নানা কারণে একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্রও বাতিল হয়েছে সাকা পরিবারের দুই সদস্যের।

রোববার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয় সাকা পরিবারের দুই সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার ছেলে সামির কাদের চৌধুরীর।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরী।

বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়া ও ঋণখেলাপি হওয়ায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মনোনয়ন বাতিল হয় এবং সাজাপ্রাপ্ত হওয়ায় তার ছেলে সামির কাদের চৌধুরীর মনোনয়ন বাতিল হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বাতিল করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD