রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
খুলনায় ব্যবসায়ী রিপন হত্যায় ৬ জনের যাবজ্জীবন

খুলনায় ব্যবসায়ী রিপন হত্যায় ৬ জনের যাবজ্জীবন

Sharing is caring!

খুলনার ব‌টিয়াঘাটায় ব্যবসায়ী রিপন রায় (১৯) নামে এক যুবককে হত্যার দায়ে ছয় আসা‌মিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রিপন ব‌টিয়াঘাটা উপজেলার গড়িয়াডাঙ্গার রাম প্রসাদ রায়ের ছেলে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আ‌রিফ মাহমুদ লিটন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ব‌টিয়াঘাটা উপজেলার বৃ‌ত্তি শলুয়া এলাকার নুর মোহাম্মদের ছেলে ম‌নিরুজ্জামান ঘরামী, পারশেমা‌রির ম‌জিদ সরদারের ছেলে হুমায়ুন সরদার, গাওঘরার আমজেদ সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার, নুর শেখের ছেলে এনামুল শেখ, খালেক শেখের ছেলে কাদের শেখ ও সিরাজ শেখের ছেলে পিন্টু শেখ।

আদালতের উচ্চমান বেঞ্চ সহকা‌রী মো. সায়েদুল হক শাহীন নথির বরাত দিয়ে জানান, ২০০৭ সালের ১ এপ্রিল রাতে ব‌টিয়াঘাটা উপজেলার গ‌ড়িয়াডাঙ্গার রাম প্রসাদ রায়ের ছেলে রিপন তার ব্যবসাপ্র‌তিষ্ঠান (সি‌ডির দোকান) থেকে বা‌ড়ি ফির‌ছিলেন। আসা‌মিরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কু‌পিয়ে হত্যার পর মরদেহ ফেলে রেখে যান। পর‌দিন সকালে বৃ‌ত্তি খলশীবু‌নিয়া এলাকার রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পু‌লিশে খবর দেয়। পরে ব‌টিয়াঘাটা থানা পু‌লিশ রিপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মে‌ডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় ২ এ‌প্রিল রিপনের বাবা বা‌দী হয়ে ব‌টিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১০ সালের ২০ জুলাই পু‌লিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) খান মাহবুবুর রহমান আটজনের বিরুদ্ধে আদালতে চার্জ‌শিট দা‌খিল করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD