রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
রোগীকে হাসপাতালে ভর্তি-চিকিৎসা করানোর নামে প্রতারণা

রোগীকে হাসপাতালে ভর্তি-চিকিৎসা করানোর নামে প্রতারণা

Sharing is caring!

ভর্তি ও চিকিৎসা করানোর নামে রোগীর সঙ্গে প্রতারণা করার সময় এক পুলিশ সদস্যকে আটক করেছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল প্রশাসন।

জানা গেছে, ওই প্রতারক হাসপাতালের উপ-পরিচালকের এক রোগীর কাছ থেকে ভর্তির কথা বলে ৬ হাজার টাকা নেন।

এরপর বিনামূল্যের ওষুধের জন্য ১০ হাজার টাকা এবং অপারেশনের জন্য ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনাকালে ধরা পড়েন তিনি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) শেবাচিম হাসপাতালের উপ-পরিচালকের হস্তক্ষেপে শামীম হোসেন নামের ওই পুলিশ সদস্যকে আটক করা হয়। পরে তাকে হাসপাতালের দায়িত্বে থাকা থানা মেট্রো পুলিশের সদস্যের কাছ তুলে দেওয়া হয়।

আটক শামীম ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমপুর গ্রামের বাসিন্দা এবং বরিশাল আরআরএফ পুলিশের সদস্য।

প্রতারণার শিকার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন সন্তোষপুর গ্রামের বাসিন্দা মকবুল হোসেনের স্ত্রী রাখি খানম (২৪) জানান, গত ৭ জানুয়ারি পিত্তে পাথরজনিত সমস্যা নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হতে আসেন তিনি। একটু সুযোগ-সুবিধার আশায় পূর্ব পরিচিত পুলিশ সদস্য শামীমকে হাসপাতালে ডেকে আনেন।

রাখি আরও জানান, শামীম পুলিশ সদস্য এবং সরকারি লোক হওয়ায় কম খরচে এবং স্বল্প সময়ের মধ্যে চিকিৎসা করানোর প্রতিশ্রুতি দেন। এজন্য তিনি ভর্তির রেজিস্ট্রারে নিজের স্বামীর নাম এবং ঠিকানার পরিবর্তে শামীমের নাম-ঠিকানা লেখান। ওই পরিচয়ে জরুরি বিভাগ থেকে ভর্তির সময় বিনামূল্যের টিকেট নেন শামীম। কিন্তু ভর্তিসহ আনুসাঙ্গিক খরচের জন্য ওই রোগীর কাছ থেকে আদায় করে নেন ৬ হাজার টাকা। পরবর্তীতে হাসপাতালে প্যাথলজি এবং রেডিওলজিতে রাখির বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা করান শামীম। বিনিময়ে আদায় করে নেন আরো আড়াই হাজার টাকা।

সর্বশেষ দ্রুত অপারেশন এবং ওষুধ ক্রয়ের জন্য পৃথকভাবে ৩০ হাজার টাকা দাবি করেন পুলিশ পরিচয়ের আড়ালে থাকা প্রতারক শামীম। এর মধ্যে অপারেশনের জন্য ২০ হাজার টাকা চান তিনি। বিষয়টি নিয়ে রোগীর স্বজনদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। তারা চিকিৎসকদের সঙ্গে অপারেশনের বিষয়টি নিয়ে আলোচনা করে প্রতারণার বিষয়টি আঁচ করতে পারেন। পরে রোগীর গ্রামের বাড়ির প্রতিবেশী শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা. ইউনুসের স্মরণাপন্ন হন তারা। এর পরপরই ধরা পড়ে যান শামীম।

এ বিষয়ে হাসপাতালের দায়িত্বে থাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, ঘটনাটি সমাধান করা হয়েছে। পরীক্ষাবাবদ যে টাকাটা পুলিশ সদস্য শামীম নিয়েছেন, সেটা ফেরত দেওয়া হয়েছে এবং তার (শামীম) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD