বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পুলিশের মৃদু লাঠিচার্যে সড়ক ছেড়েছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা

পুলিশের মৃদু লাঠিচার্যে সড়ক ছেড়েছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

টানা চার ঘন্টা বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধের পর পুলিশের মৃদু লাঠিচার্যে সড়ক ছেড়েছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা। পরে তারা কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের সাথে তারা বসার চেষ্টা করছে। তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বিআইটি মডেলের মতো স্বতন্ত্র কমিশন গঠনের এক দফা দাবিতে আজ বুধবার সকাল ১০ টা থেকে বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা সড়কের উপর গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এতে করে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ভোগান্তিতে পরে যাত্রীরা।

‎শিক্ষার্থীরা জানান, দীর্ঘ দুই মাস ধরে ঢাবির অধিভুক্তি বাতিল করে বিআইটি’র মতো স্বাধীন কমিশন গঠন করার দাবি জানিয়ে আসছেন তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে কোন কর্ণপাত করেনি।

এরই দাবিতে শিক্ষার্থীরা ক্লাস পরিক্ষা বর্জন করে একাডেমিক শার্টডাউন করে আন্দোলন চালিয়ে আসছে। আর এরই ধারাবাহিকতায় আজ ব্লকেড কর্মসূচি পালন করছে।

তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এতে তাদের প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ করেন তারা। শিক্ষার্থীরা জানান তাদের দাবি আলাদা না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাস ও সড়ক ছেড়ে যাবেন না।

‎শিক্ষার্থীদের অবরোধের খবরে বন্দর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে, তবে শিক্ষার্থীরা তাদের একদফা দাবি আদায়ে সড়ক না ছাড়ার হুশিয়ারি দেয়। পরে এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ।

পরে সড়ক ছেড়ে ক্যাম্পাসের গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।  এতে শিক্ষার্থীদের বেশ কয়েকজন আহত হয়।

ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, শিক্ষার্থীরা যে এক দফা দাবি তুলেছে সেই বিষয়ে মন্ত্রণালয়সহ বিভিন্ন জায়গায় চিঠি পাঠানো হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD