শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময়

কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময়

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা(এডহক) কমিটিতে সদস্য নির্বাচিত হওয়ায় শিক্ষক প্রতিনিধিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেছেন।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের এতিমখানাস্থ বিএনপি নেতার ব্যাক্তিগত কার্যালয়ে ফুলেল শুভেচছা জানান শিক্ষক নেতারা। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা বিএনপির সহ সভাপতি আলাউদ্দিন তালুকদার, প্রধান শিক্ষক মো.হিরনসহ বিএনপি নেতৃবৃন্দ এবং শিক্ষক নেতৃবৃন্দ।

জানা গেছে, কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা(এডহক) কমিটিতে প্রধান শিক্ষক ক্যাটাগরিতে রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ সুজা উদ্দিন ও রাজেন্দ্রপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম। এবং সহকারী শিক্ষক  মুহছিনুদ্দিনকে সদস্য প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে।

শিক্ষক নেতাদের পক্ষে শাহ সুজা উদ্দিন মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অতীতের ন্যায় এবিএম মোশাররফ হোসেনের সহযোগিতা কামনা করেন। সেই সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন শিক্ষক নেতৃবৃন্দের সকল কথা শোনেন।

তিনি কলাপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষার উন্নয়নে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD