বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
পটুয়াখালির পায়রায় চীনা শ্রমিকের মৃত্যু

পটুয়াখালির পায়রায় চীনা শ্রমিকের মৃত্যু

Sharing is caring!

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রুইয়ান (৫৪) নামে এক চীনা নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ জানুয়ারি) রাতে রাবনাবাদ নদের তীরে জেটি নির্মাণ কাজে ব্যস্ত থাকা অবস্থায় ওই চীনা শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অন্য শ্রমিকরা দ্রুত তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।

তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত অন্য চাইনিজ শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, মৃত রুইয়ানের বাড়ি চায়নার বেইজিংএর গুয়াংডং এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার মরদেহ চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠান ছিনো হারবার কর্তৃপক্ষ স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করেছেন।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক অনুপ সরকার বলেন, মৃত অবস্থায় ওই চাইনিজ শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ধারণা করা হচ্ছে তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, স্বাভাবিকভাবে মৃত্যু হওয়ায় ওই চায়না শ্রমিকের মরদেহ কর্তৃপক্ষ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD