বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
রাঙ্গাবালীতে ২ প্রতারক আটক

রাঙ্গাবালীতে ২ প্রতারক আটক

Sharing is caring!

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের নাম করে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে টাকা আদায় করায় সময় দুই প্রতারককে আটক করেছে পুলিশ।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক যুবকরা হলেন- উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের নান্নু খানের ছেলে নাজিম উদ্দিন (১৯) ও একই গ্রামের সবুজ সরদারের ছেলে শামিম সরদার (১৯)।

পুলিশ জানায়, রোববার সকাল থেকে উপজেলা সদরের হালিমা খাতুন মহিলা কলেজ সংলগ্ন আমলিবাড়িয়া সড়কের আশপাশের বাড়িতে বাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার কথা বলে নাজিম উদ্দিন তার সহযোগী শামিমকে সঙ্গে নিয়ে ফরম পূরণ করছিল।

নাজিম নিজেকে বিদ্যুতের কর্মকর্তা পরিচয় দিয়ে সেই ফরম পূরণ বাবদ প্রত্যেক পরিবারের কাছ থেকে ১০০ টাকা করে আদায় করছিল। এমন খবর পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান খালিদ বিন ওয়ালিদ সেখানে গিয়ে প্রতারণার সত্যতা পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে দুপুর ১টায় ঘটনাস্থল থেকে নাজিম ও তার সহযোগী শামিমকে আটক করে পুলিশ। তবে এরই মধ্যে প্রায় ১৮-২০টি পরিবার এ প্রতাকরকদের প্রতারণার শিকার হয়।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে প্রতারণা করায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

জানা যায়, দীর্ঘ প্রতিক্ষার পর বিদ্যুৎবিহীন এ উপজেলায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। তাই উপজেলাবাসী যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হয়, সেজন্য দীর্ঘদিন ধরে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD