রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত সফরে যাবে বাংলাদেশ নারী দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত সফরে যাবে বাংলাদেশ নারী দল

Sharing is caring!

২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ নারী দল তাদের মিশন শুরু করবে ২৪ ফেব্রুয়ারি থেকে। যেখানে প্রথম ম্যাচে সালমা খাতুনদের প্রতিপক্ষ ভারত। বিশ্বকাপ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে টাইগ্রেসরা। চলতি মাসেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সুত্র মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

১২ জানুয়ারি শেষ হবে বাংলাদেশ নারী দলের ক্যাম্প। এই ক্যাম্প শেষ করেই ১৪ বা ১৫ জানুয়ারি সালমা খাতুনরা ভারত সফরে যাবে। সেখানে স্বাগতিক ভারত ও আরেক সফরকারী থাইল্যান্ডের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে  ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারত।

২৪ ফেব্রুয়ারি পার্থে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেসরা। ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে ক্যানবেরার মানুকা ওভালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। ২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড আর ২ মার্চ  গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD